
বিশেষ প্রতিনিধি : স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ৬ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার এ. জেড. এম জাহিদ হোসেন।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ৬ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার এ. জেড. এম জাহিদ হোসেন জিয়াউর রহমানের জন্ম-মৃত্যুসহ দেশপ্রেম বিষয়ে আলোকপাত করার সময় জানান, এই মহান নেতার ডাক নাম কমল। হয়ত জানতো না অনেকেই।
ডা: জাহিদের আয়োজনে নবাবগঞ্জ উপজেলার মতিহারায় বাসভবনের সামনে ১৯ জানুয়ারী রাতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির স-সভাপতি তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোসাদ্দেক হোসেন তোছা, সংসদীয় আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস সাত্তার মিলন, সদস্য সচিব ফেরদৌস রহমান, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, সাবেক সেক্রেটারী কমর সেলিম, পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু ৭ ইউনিটের বিএনপি ও অংগ- সহযোগি নেতৃবৃন্দ।