Skip to content
👁 122 Views

মোরশেদ মানিক:
কুমিল্লার দাউদকান্দিতে মর্মান্তিক দূঘটনায় ১১; দিনাজপুর–৬ আসনের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার ৭ জন নিহত এবং কয়েকজন আহত হন । আহতদের চিকিৎসার খোজখবর নিতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি পঙ্গু হাসপাতালে যান। তিনি নিহতদের লাশ দাফন কাফনের ব্যবস্থাসহ পরিবারগুলো সহযোগিতা করবেন। বিষয়টি জানিয়েছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: জাভেদ হোসেন এবং বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন।
প্রসংগত : কুমিল্লার দাউদকান্দিতে ১৪ এপ্রিল মঙ্গলবার ভোরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের বাড়ী দিনাজপুরের সংসদীয় আসন–৬ এর বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায়, এ ঘটনায় কয়েকজন আহত হয়। নিহতের মধ্যে ৪ জনের বাড়ি বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামে এবং ৩ জনের বাড়ি নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামে । এই মর্মান্তিক দুর্ঘটার তথ্য যায়, সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী দিনাজপুর–৬ আসনের এমপি ডা. এজেডএম জাহিদ হোসেনের কাছে। খবর পেয়ে তিনি প্রয়োজনীয় সব কিছু করার জন্য কাজ করছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি কুমিল্লার দাউদকান্দিতে দুর্ঘটনায আহত পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আমির আলী ও জালাল কে দেখতে হাসপাতালে যান । তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য চিকিৎসদের নির্দেশনা দিয়েছেন । বিষয়টি জানিয়েছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: জাভেদ হোসেন।

বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ৪ জন নিহতের বিষয়ে মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় কার্যক্রম চলছে। নিহতরা হলেন নিশিবাপুর (ভাইগড়) গ্রামের– পলাশের ছেলে সুমন (২১), মজিরুলের ছেলে আবু হোসেন (২৯), রাকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৮) ও সইফ উদ্দিনের ছেলে বিষু মিয়া (৩৪)।
নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রাম থেকে হেলাল উদ্দিন মুঠোফোনে জানান– ১৩জন শ্রমিক ধান কাটার উদ্দেশ্যে স্বল্প ভাড়ায় চাল বোঝায় ট্রাকে রওনা দিয়েছিল। দুঘর্টনায় ৩জন নিহত হয়েছেন এবং ৬জন আহত হয়েছেন। নিহতরা হলেন– খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫)।
নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনু জানিয়েছেন, স্থানীয় এমপি ও মন্ত্রী ডা: জাহিদ হোসেনের নির্দেশনায় নিহতদের আইডি কার্ড সংগ্রহ ও পরিবারের সদস্যদের সমবেদনা ও সহযোগিতায় আশ্বস্ত করতে পরিবারগুলোর সাথে সাক্ষাত করেছেন।
দূঘটনায় আহতের চিকিৎসা ও নিহত ৭জনের দাফন কাফনের দায়িত্ব নিলেন : মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি
www.positivebd24.news