মোরশেদ মানিক :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন এমপির ১৭ ও ১৮ এপ্রিলের দিনাজপুরে সফর স্থগিত। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (ভার:) ইকবাল হোসেন বিষয়টি হোয়াসঅ্যাপে নিশ্চিত করে মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ড. মো: মাহমুদুল হক স্বাক্ষরিত ১৬ এপ্রিলের পত্রটি পাঠিয়েছেন।
সফর স্থগিত
পত্রে উল্লেখ রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্লামেন্টারি বোর্ডের জরুরী সভা থাকার কারনে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন এমপির নির্দেশক্রমে এ পত্র জারি হয়েছে। ড. মো: মাহমুদুল হক স্বাক্ষরিত পত্রে আরও উল্লেখ রয়েছে মাননীয় মন্ত্রীর সফরসূচিতে অন্তভুক্ত প্রোগ্রাম গুলো স্থানীয়ভাবে সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।