ভৌগোলিক দৃষ্টি কোন থেকে দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনটি অতি গুরুত্বপূর্ণ, দিনাজপুর জেলার বিরামপুর, নবাবগঞ্জ সহ ৪ টি এবং রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার হাজার হাজার রেল ভ্রমণকারী যাত্রীদের একমাত্র মাধ্যম বিরামপুর রেলওয়ে স্টেশন।
নানা সমস্যায় জর্জরিত স্টেশনটির যাত্রীসেবা উন্নতি করণে আজ বিকেলে স্টেশন পরিদর্শনে আসেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন পরিদর্শন শেষে ঢাকা গামী কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি, স্টেশনের দুই নম্বর প্লাটফর্ম বর্ধিতকরণ,১ নাম্বার প্লাটফর্মের পানি পড়া বন্ধে ব্যবস্থা গ্রহণ সহ ওভার ব্রিজ নির্মাণের আশ্বাস প্রদান করেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু,দিদউফের সাধারন সম্পাদক লায়ন মোজাম্মেল হক, পেশাজীবি ঐক্য ফোরামোর আহবায়ক রফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজার এর সভাপতি মাহমুদুল হক মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন।