👁 203 Views

দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রিজু’র বিরুদ্ধে সন্মানহানীকর বক্তব্যের ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন

মোঃ নাজমুল ইসলাম (মিলন) বিশেষ প্রতিনিধি : 

দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রিজু’র বিরুদ্ধে সন্মানহানীকর বক্তব্যের ক্ষমা চেয়ে বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলন করেছে।
উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এর কার্য্যালয়ে ৪ মে সোমবার বিকাল ৫ টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সংগঠনের সভাপতি মোঃ মজিবর রহমান।
লিখিত বক্তব্য তিনি বলেন, গত ১ মে আর্ন্তজাতিক শ্রমিক দিবসে ”বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন” এর অনুষ্ঠানে আমি বক্তব্য দিতে গিয়ে ভুলক্রমে দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক, বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি, আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও আমাদের সংগঠনের পূর্বের উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু) সম্পর্কে সন্মানহানীকর বক্তব্যে প্রদান করেছিলাম। যাহা আমার সঠিক হয় নাই। সেখানে আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হিসাবেও তার বিরুদ্ধাচরন করাও আমার ঠিক হয় নাই। ঐ অনুষ্ঠানে এহেনো বক্তব্য দেওয়া ব্যপারে সাংবাদিকদের মাধ্যমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
সংবাদ সম্মেলনে অপর বক্তা বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মামুমুর রশিদ তার ভুল বক্তব্যর জন্য ক্ষমা চেয়ে নেয়।
এ সময় বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ কাজল, উপদেষ্টা আব্দুল কাদের মন্ডল সহ সংগঠনের অন্নান্য সদস্য ও নৃতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *