👁 257 Views

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস

জিন্নাত হোসেন, বিশেষ প্রতিনিধি :
‘আরও দশ লক্ষ ধাত্রী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস-২০২৬। এ উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ মে ২০২৬) বেলা ১১ টায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ-এর অডিটোরিয়ামে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার বলেছেন, গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যপরিচর্যা ও মৃত্যুহার হ্রাসে প্রশিক্ষিত মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ করে একজন মায়ের পরিবার পরিকল্পনা থেকে শুরু করে গর্ভধারণ, সন্তান প্রসব ও প্রসব পরবর্তী সেবা প্রদানে মিডওয়াইফ অগ্রণী ভূমিকা রাখেন।
তিনি বলেন, মা ও শিশু মৃত্যুহার কাক্ষ্মিত পর্যায়ে নামিয়ে আনা এবং জনগণের মাঝে এ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য প্রশিক্ষিত ও দক্ষ মিডওয়াইফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলে মা ও শিশুর মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মিডওয়াইফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের মেডিকেল শিক্ষা পরিচালক ডা. মো: মোস্তফা সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেয়ার নার্সিং কলেজের প্রভাষক মোছা: জোসনা আরা, শাহনাজ পারভীন, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ৩য় বর্ষের শিক্ষার্থী আসিফা আক্তার, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সালেহা আক্তার সায়লা, প্রথম বর্ষের শিক্ষার্থী খুশবুন নেসা খুশি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ৩য় বর্ষের প্রিয়সী রানী মহন্ত ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তমালিকা আক্তার।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস, পবিত্র গীতা পাঠ করেন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ২য় বর্ষের শিক্ষার্থী জয়শ্রী রানী রায় এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ১ম বর্ষের রিবিকা রায়।
আলোচনা সভার পূর্বে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল ৯ টায় কেয়ার নার্সিং কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে কেক কেটে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসের কেক কাটেন কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার। এ সময় কেয়ার নার্সিং কলেজের সচিব মো. শাহজাহান আলী, শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *