👁 22 Views

দিনাজপুরের বিরামপুরে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশেষ প্রতিনিধি : সারাদেশে চলমান শৈত্যপ্রবাহে সাধারণ মানুষের সু-স্বাস্থ্য নিশ্চত করতে ইউনিয়ন পর্যায়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

(২২ জানুয়ারি) বৃহস্পতিবার সারাদিন ব্যাপী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৭ পলিপ্রায়গপুর ইউনিয়নের টাটকপুর ঈদগাহ মাঠে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে, সকল বয়সের সর্ব রোগের উন্নত চিকিৎসার জন্য, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ফি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সাধারণ দিন মজুর খেটে খাওয়া মানুষেরা সহ সকলে চিকিৎসা নিচ্ছেন।

সরেজমিনে ফি মেডিকেল ক্যাম্পে গিয়ে, মোফাজ্জল হোসেন, রেজাউল ইসলাম, আকমল হোসেনের সাথে কথা বললে তারা বলেন আমরা গরিব অসহায় টাকার অভাবে উন্নত চিকিৎসা নিতে বাহিরে যেতে পারিনা এখানে ফি মেডিকেল ক্যাম্প হয়ে ভালো হয়েছে। আমরা ফি চিকিৎসা নিতে পারতেছি এবং ঔষধ ফিতে পাচ্ছি।

ফি মেডিকেল ক্যাম্পে সার্বিক তত্ত্বাবধানের জন্য উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোছা, বিরামপুর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম নুরা, উপজেলা যুব দলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিন, পলিপ্রায়গপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য রেজাউল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আব্দুল কাদের প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *