👁 450 Views

উত্তরবঙ্গে কৃষি শিল্পের রাজধানী হবে দিনাজপুর : সমাবেশে জামায়াত আমির শফিকুর রহমানের ঘোষনা

নূর মোহাম্মদ অন্তর, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১০ দলীয় জোটের প্রধান  ডা: শফিকুর রহমান বলেছেন, ‘১০ দলীয় জোট সরকার গঠন করতে পারলে, উত্তরবঙ্গে কৃষি শিল্পের রাজধানী হবে দিনাজপুর। দিনাজপুর শহরকে আধুনিক সিটি করপোরেশনে রূপান্তরিত করা হবে। সারা দেশের মধ্যে দিনাজপুরের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান না। ফসল ঘরে উঠলেই কম দামে হলেও তারা ফসল বিক্রি করে দেন। ফলে ন্যায্য দাম থেকে সব সময় বঞ্চিত থাকেন।’ দুর্নীতি ও অপশাসনের কারণে উত্তরাঞ্চলের প্রকৃতি উন্নতি হয়নি ।

২৩ জানুয়ারি (শুক্রবার) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হকের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, শিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ, দিনাজপুর-৬ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম, ৫ আসনের প্রার্থী ও এনসিপি নেতা ডা: আব্দুল আহাদ, ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা,৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, ২ প্রার্থী অধ্যক্ষ এম আফজালুল আনাম, ১ আসনের প্রার্থী মো: মতিউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।  

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *