👁 523 Views

শিশু নির্যাতন ও ধর্ষণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , বিশেষ প্রতিনিধি :

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এসব অপরাধে জড়িতদের জন্য দেশের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

মন্ত্রী বলেন, সম্প্রতি আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং দৃষ্টান্তমূলক বিচারের লক্ষ্যে কাজ করছে। অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী ডা: জাহিদ হোসেন এমপি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম নিয়েও বক্তব্য দেন। সভা শেষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে মোট ১৭ লাখ টাকার অনুদান বিতরণ করেন মন্ত্রী।

২২ মে শুক্রবার বিকেল উপজেলা পরিষদের হল রুমে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমানের সভাপতিত্বে সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুরের সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, সহ-সভাপতি অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন, এরফান আলী,  যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার,ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *