👁 353 Views

লিটিল গার্ডেন কোচিং সেন্টারে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

মোঃ লিটন হোসেন আকাশ, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর লিটিল গার্ডেন কোচিং সেন্টারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারী) সকালে ১১২ জন কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেষ্ট ও অভিভাবকদেরকে মেডেল প্রদান করা হয়। বার্ষিক পরীক্ষায় নার্সারী থেকে ১০শ্রেণী পর্যন্ত প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
শহরে কসবা সেন্টফিলিপর্স হাইস্কুল এন্ড কলেজের সামনে লিটিল গার্ডেন কোচিং সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে লিটিল গার্ডেন কোচিং সেন্টারের পরিচালক মোঃ তৈমুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নুর নবী। শিষে অতিথির বক্তব্য রাখেন সেন্টফিলিপস হাইস্কুল এন্ড কলেজরে সিনিয়র শিক্ষক মাওলানা আবেদ আলী। সংবর্ধনা অনুষ্ঠানে কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নুর নবী সন্তানদের সঙ্গে পিতা মাতা, আত্নীয়-স্বজন প্রতিবেশী ও শিক্ষকদের সম্পর্ক কেমন হবে তা নিয়ে ব্যাপক আলোচনা করেন। এ সময় তিনি মোবাইলের কু-ফল নিয়েও আলোচনা করেন। তিনি বলেন,সন্তানদেরকে যেমন পড় পড় বার বার বলেন, তেমনি খেলাধুলা কর, খেলাধুলা কর কথাটাও বারবার বলবেন। সন্তানদেরকে বাল সব কিছু শেখাবেন। কিছু কিছু রান্না বান্না ও পিতা মাতা, দাদা দাদি, আত্নীয় স্বজনদের সেবা করতে শিখাবে। যার যার ধর্ম পালনে আগ্রহী করে তুলবেন। সন্তানদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাব বলবেন না,বলবেন ভাল মানুষ বানাবো। তাহলেই সন্তান মানুষেরমত মানুষ হবে। পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে এবং কৃতি শিক্ষার্থীরা তাদের বাবা মা ও দাদা দাদিদেরকে মেডেল পরিয়ে দেন।
অনুষ্টানে লিটিল গার্ডেন কোচিং সেন্টারের শিক্ষার্থী অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *