👁 245 Views

ডা: জাহিদ শুধু মন্ত্রী হবেন না; মন্ত্রী বানানোর অন্যতম নীতিনির্ধারক হবেন : এমতাজ হোসেন

বিশেষ প্রতিনিধি : বিএনপি সরকার গঠন করলে ডা: জাহিদ শুধু মন্ত্রী হবেন না; মন্ত্রী বানানোর অন্যতম নীতিনির্ধারক হবেন মন্তব্য জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডক্টর এমতাজ হোসেন। দিনাজপুর ৬ আসনে বিএনপি দলীয় জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মঙ্গলবার ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা জিয়া পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন দিনাজপুর-৬ আসনের জনগন ভাগ্যবান মানবিক গুনাবলী সমৃদ্ধ জাতীয় পর্যায়ের নেতা ডাক্তার এজেডএম জাহিদ  হোসেনকে প্রার্থী পাওয়ায়। তিনি জিয়া পরিষদের সকলকে আজ থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারী ভোর থেকে অবস্থান নিয়ে ফলাফল  ঘোষনার আগ পযন্ত ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সক্রিয় থাকার আহবান জানান।

জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিবের সাথে ছিলেন কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ ও  আবু তারেক সিদ্দিকী, রংপুর জেলা জিয়া পরিষদের আমজাদ হোসেন, বগুড়া জেলা জিয়া পরিষদের মমিনুর রশীদ তালুকদার শাইন, দিনাজপুর জেলা কমিটির জিয়াউল করিম জুয়েল উপস্থিত ছিলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুনের সঞ্চালনায় নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সহ-সভাপতি ইউনুস আলী, জিয়া পরিষদ উপজেলা সভাপতি ‍আব্দুল মোন্নাফ, সাধারন সম্পাদক মকুল বক্তব্য রাখেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *