বিরামপুরের দেশমা বাজারকে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম ও সন্ত্রাসমুক্ত করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
বিরামপুরের বিনাইল ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের সাধারণ জনগণ এটি আয়োজন করেন।
আজ সন্ধ্যা ৬ টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থানীয় নেতা মকলেছ ও আজিজুল হোসেনের বিরুদ্ধে শ্লোগান ও চাদাবাজীর দায়ে তাদের শাস্তির দাবী জানান , আন্দোলনকারীরা। সমাবেশ থেকে অভিযুক্তদের কুশপুত্তলিকা দাহ করা হয়।
সমাবেশে ইউপি সদস্য জুয়েল রানা সহ স্থানীয়রা বক্তব্য রাখেন।