বিশেষ প্রতিনিধিঃ বিএনপি সরকার গঠন করলে তারেক জিয়া ঘোষিত জনকল্যান মূলক কর্সূচীর মধ্যে অন্যতম রাষ্ট্রের পক্ষ থেকে সকলের জন্য হেল্থ কার্ড বিতরন। প্রাম ভিত্তিক স্বাস্থ্যকর্মী নিয়োগের মধ্য দিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করা হবে। আর বিএনপির পক্ষ থেকে এই মহতী কাজের দায়িত্ব পাবেন আপনাদের এলাকার জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। ধানের শীষ বিজয়ে সকলকে ভোটের ফলাফল না হওয়া পযন্ত সক্রিয় থাকার আহবান জানান। বিরামপুর ও হাকিমপুর উপজেলা জিয়া পরিষদ আয়োজিত মত বিনিময় সভায় প্রধান বক্তা জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডক্টর এমতাজ হোসেন এসব কথা বলেন। মতবিনিময় সভায় জিয়া পরিষদ ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে ভাচুয়ালী যুক্ত হয়ে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জিয়া পরিষদের মহাসচিব সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান, ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলায়।
জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিবের সাথে ছিলেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু তারেক সিদ্দিকী, দিনাজপুর জেলা কমিটির জিয়াউল করিম জুয়েল ।
বিরামপুর উপজেলা জিয়া পরিষদের আহবায়ক খায়রুল বাসার চৌধূরীর সভাপতিত্বে বিরামপুর শহর বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়কদ্বয় কামাল আহমেদ, মোখলেছুর রহমান,সদস্য সচিব সৈয়দ তহিদুল আলম সহ অন্যান্যরা।
হাকিমপুর উপজেলা জিয়া পরিষদের আহবায়ক অতীন কুমার মানি (অভয়) এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।