👁 435 Views

নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের সহায়তায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের লালঘাট এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে অভিযান/মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। পরে জব্দ করা এসব অবৈধ জাল উপজেলা চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়া, সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ আরো অনেকে।

এ সময় উপস্থিত কর্মকর্তারা নিষিদ্ধ চায়না জালের ব্যবহার বন্ধে আইন মেনে চলার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানান।

স্থানীয় সচেতন মহল মনে করছে, নিষিদ্ধ চায়না দুয়ারী (শয়তান) জালের বিরুদ্ধে প্রশাসনের এমন কার্যকর অভিযান অব্যাহত থাকলে নদী-খাল ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *