👁 220 Views

ঘোড়াঘাট জামায়াত এমপি প্রার্থীর দিনব্যাপী উঠান বৈঠক, পথসভা ও জনসভা

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত এমপি প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম ৩০ জানুয়ারি, শুক্রবার, দিনব্যাপী উঠান বৈঠক, পথসভা ও জনসভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় বলগাড়ী বাজারে ইউনিয়ন সভাপতি মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি প্রভাষক এনামুল হক, উপজেলা বাইতুলমাল সেক্রেটারি মোফাজ্জল হোসেন মিঠু ও উপজেলা এবি পার্টির আহ্বায়ক জালাল উদ্দিন প্রমুখ।

এছাড়া দিনব্যাপী সিংড়া ও বুলাকীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *