রোস্তম আলী কাহারোল দিনাজপুর প্রতিনিধি: মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার( ৮ সেপ্টেম্বর)সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষ ব্যুরো এরআয়োজনে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সিরাজ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিমুর রহমান সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম,কে এ জিন্নাত আলী, উপজেলা যুব উননয়ন অফিসার মোঃ রুকুনুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান উপজেলা তথ্য আপা নুরজাহান বেগম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোসাদ্দেক হোসেন প্রমুখ।