👁 52 Views

নবাবগঞ্জের নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন ইউএনও

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নর্থ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বিষ্ণু মন্দির সংলগ্ন নলশীষা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কৃতি ফুটবলার মো. ইউনুছ আলী, ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ডাবলু, এনডিএ’র সভাপতি আল আলীমুল রাজী, এনডি এর সদস্য মো. সুলতান মাহমুদ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা শাখার নেতৃবৃন্দ,বিষ্ণু মন্দিরের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ।

আয়োজকেরা বলেন, নদীতে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, নদীর জলজ সম্পদ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *