মেহেদী হাসান, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দেওগাঁ রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণে পরিদর্শন করেছন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিউল আলম।
বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর ) দেওগাঁ রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে একাডেমিক সুপারভাইজার বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কার্যক্রম ঘুরে দেখেন। তিনি শ্রেণিকক্ষ, শিক্ষা কার্যক্রম ও বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় শিক্ষক ও বিদ্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম তাঁকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করেন। বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। শিক্ষা কার্যক্রমের বাস্তব চিত্র সরেজমিনে দেখা এবং শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন। শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ে প্রশাসনের এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করেন।