👁 282 Views

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিবে

সাহেব, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, মেধাকেও ধ্বংস করা হয়েছে। বিগত দিনে একটি দরখাস্ত লিখলেও ১০ টা ভুল লিখতো শিক্ষার্থীরা। বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিপর্যস্ত ও ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন ও আধুনিকায়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এবং যুগোপযোগী কার্যক্রম হাতে নিয়েছেন।
তিনি আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল বা জিপিএ-৫ অর্জন করলেই জীবন সার্থক হয় না, এর পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পুথিগত বিদ্যার পাশাপাশি সততা, মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা অর্জন করা জরুরি।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিবে। সেজন্য ভাল ভাবে পড়াশোনা করতে হবে। মাদকমুক্ত থাকতে হবে। মাদকমুক্ত থাকতে হলে খেলাধুলার বিকল্প নেই।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৬ দিনাজপুর জিলা স্কুলের আয়োজনে স্কুলের কবি কাজী কাদো নেওয়াজ অডিটোরিয়ামে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিলা স্কুলের ১৭৩ জন জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্র্ধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
দিনাজপুর জিলা স্কুল এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আফরোজা বেগমের সভাপতিতে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ, দিনাজপুর জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) আবুল কাশেম, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোঃ দুররুল আনাম সিদ্দিকী, দিনাজপুর জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুদ্দীন। এ ছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, আব্দুল হাই, কৃতী শিক্ষার্থী হিরণ, সাহেল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন দিনাজপুর জিলা স্কুলের ছাত্র ইশান ও কল্প। আলোচনা শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগী পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *