👁 483 Views

দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আলহাজ্ব সাইফুল ইসলাম ওস্তাদের শুভেচ্ছা

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১৬৭) এর ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ওস্তাদ।
১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ নির্বাচনে বিজয়ী সভাপতি মোঃ ফজলে রাব্বী, সহ-সভাপতি মোঃ এনামুল হক, দপ্তর সম্পাদক খন্দকার আফাজ উদ্দীন রাঙ্গা এবং কোষাধ্যক্ষ আব্দুস সামাদকে বিশিষ্ট শ্রমিক নেতা আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ওস্তাদ ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত দিনাজপুর মাইক্রোবাস স্ট্যান্ড কমিটির সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক মইনুদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুন্না সহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত এই পরিষদ সাধারণ পরিবহন শ্রমিকদের কল্যাণ ও ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *