👁 296 Views

দিনাজপুর-৫ আসনে ধানের শীষ পদপ্রার্থীর পক্ষে উঠান বৈঠক ও গণসংযোগ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষ পদ প্রর্থীর পক্ষে উঠান বৈঠক, গণসংযোগ পথসভা চালিয়ে যাচ্ছেন ধানের শীষ মার্কা প্রার্থী তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী একেএম ব্যারিষ্টার কামরুজ্জামান তার সমর্থকবৃন্দরা। আসন্ন ক্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে দিনাজপুর (ফুলবাড়ীপার্বতীপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী একেএম ব্যারিষ্টার কামরুজ্জামান এর গণসংযোগ পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পরে বিকেলে উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট এলাকায় তিনি পথসভা করেন পথসভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতিত্বে বক্তব্য রাখেন,বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী একেএম ব্যারিষ্টার কামরুজ্জামান।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকনসহ বিএনপি তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিএনপি মনোনীত ধানের

শীষ প্রার্থী একেএম ব্যারিষ্টার কামরুজ্জামান। বিভিন্ন ইউনিয়নের ঘুরে ব্যাপক গণসংযোগ করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। গত সপ্তাহে

ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন একটি পৌরসভায় এবং পার্বতীপুরের ১০টি ইউনিয়ন একটি পৌরসভায় দিন রাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীর্ষের প্রর্তীকে ভোট দেওয়ার কথা বলেন।

পার্বতীপুর ফুলবাড়ী নির্বাচনী এলাকায় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত বেড়ে উঠছে নির্বাচনের আমেজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে প্রার্থীদের আনাগোনা প্রচার প্রচারনা। গ্রামগঞ্জে জমে উঠেছে নির্বাচনের ডামাডোল। এদিকে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন যাতে না হয় সে জন্য নির্বাচন কমিশন সজাগ দৃষ্টি রাখছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী টহল তৎপরাতা বৃদ্ধি করেছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *