👁 341 Views

বিরামপুরে তারেক জিয়ার আগমন উপলক্ষে চলছে ব্যাপক প্রস্ততি ; দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. জাহিদ হোসেন ও তার সহধর্মিনী ডা: স্বর্ণার নেতৃত্বে

নূর মোহাম্মদ গোলাম কিবরিয়া বিশেষ প্রতিনিধি: : বিরামপুর সরকারি কলেজ মাঠে আগামীকাল দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্ততি চলছে। দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রস্ততি সম্পর্কে ব্রিফ করেছেন। সমাবেশে দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থীগন সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আগামীকালকে সমাবেশকে কেন্দ্র করে বিরামপুর সরকারি কলেজ মাঠের প্রস্তুতি শেষ পর্যায়ে। সমাবেশটি সফল করতে ও ধানের শীষের পক্ষে দিনাজপুর-৬ আসনের বিএনপি দলীয় প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন ও তার সহধমিনী ডা: শরিফা ইয়াসমিন স্বর্ণা দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জনসংযোগ অব্যাহত রেখেছেন।
সমাবেশকে সফল করতে দিনাজপুর-৬ আসনের বিএনপি প্রাথী প্রাথী ডা: জাহিদ হোসেনের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু, সহকর্মী ডা: জাবেদ, ডা: সোহান, ডা: আবদুল্লাহ আকাশ, জেলা বিএনপি ও অংগ-সংগঠনের নেতা-কর্মীরা বিরামপুরে অবস্থান করছেন। দিনাজপুর-৬ আসনের ৭টি ইউনিট নেতৃবৃন্দ সমাবেশে ব্যাপক গনগনের উপস্থিতি নিশ্চিত করতে তৃনমূলে তৎপরতা অব্যাহত রেখেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *