👁 193 Views

জামায়াতে ইসলামী মানুষের বিপদে পাশে থাকে: নবাবগঞ্জে আনোয়ারুল ইসলাম

রোকনুজ্জামান,বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের দুঃসময়ে সবসময় পাশে থাকে বলে মন্তব্য করেছেন দলটির স্থানীয় নেতা আনোয়ারুল ইসলাম। তিনি বলেন,জামায়াতে ইসলামী শুধু নির্বাচনকেন্দ্রিক রাজনীতি করে না; বরং মানুষের দৈনন্দিন সমস্যায়,দুর্যোগে ও সামাজিক সংকটে মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন,বন্যা,শীত,আগুন, করোনা কিংবা যে কোনো দুর্যোগে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবতার সেবাই জামায়াতের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন,এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার (০৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে দাউদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দাউদপুর বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং দিনাজপুর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।

সভায় উপজেলা কর্ম পরিষদ সদস্য আব্দুর রহিম,উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা বিএসসি, উপজেলা শ্রমিক শক্তির আহবায়ক সুজন মিয়া,দাউদপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা লুৎফর রহমান, সেক্রেটারি আঃ সালাম মিয়া,সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *