👁 274 Views

দিনাজপুর সদরে পিয়াল আহমেদের নেতৃত্বে ধানেরশীষ প্রতীকের পক্ষে গণসংযোগ

মোঃ ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর- ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এর  বিজয় নিশ্চিত করার লক্ষে প্রতিদিনের ন্যায় রবিবার দিনাজপুর শহরের ষষ্টিতলা ,শ্টেশন রোড, রাজবাড়ি  এলাকাসহ আশেপাশের এলাকায়  ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন সাবেক ছাত্রনেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির  পরিচালক রাহবার কবির পিয়াল।  পিয়ালের নেতৃত্বে ব্যাংকার কাজি আব্দুল হালিম বুলবুল,পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি শফিকুল আলম বাবু, ওবায়দুল হক, মিজানুর রহমান,ইউনুস আলি, সাবেক ব্যংক কর্মকর্তা আমিরুজ্জামান (লাল) মোকতারুল  আলম (মুকুল) মোস্তাফিজুর রহমান, রাসেল, রুবেল সিকদার, শাহিন, সুসান্ত, লকেট প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *