👁 197 Views

যদি বেকারদের হাতে কর্ম দেই তাহলে তাদেরকে নেশা,জুয়া থেকে হেফাজত করা সম্ভব : আনোয়ারুল ইসলাম

নূর মোহাম্মদ অন্তর, বিশেষ প্রতিনিধি : আমাদের বেকারের হাত হবে কর্মের হাত যদি বেকারদের হাতে কর্ম দেই তাহলে তাদেরকে নেশা, জুয়া থেকে হেফাজত করা সম্ভব। আইনের শাসন কায়েম হবে, কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না আর কাউকে টেন্ডারবাজি করতে দেয়া হবে না। দিনাজপুর-৬ ( বিরামপুর-নবাবগঞ্জ – হাকিমপুর- ঘোড়াঘাট) আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম তার নির্বাচনী পথসভায় এ কথা বলেন।

৮ ফেব্রুয়ারী রবিরার বিকেল সাড়ে ৪ টার দিকে কাটলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কাটলা কলেজ মাঠে পথসভায় ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুল মাবুদ এর সভাপতিত্বে বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং দিনাজপুর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।

নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসুর সিনেট সদস্য ফাহিম রেজা।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আবু হানিফ, উপজেলা কর্মপরিষদ সদস্য আবুল বাশার, নবাবগঞ্জ উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা বিএসসি,দিনাজপুর জেলা ছাত্রশক্তির আহবায়ক নাজিব, কাটলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সায়েদ আলী সরকার , আব্দুন নূর, এএসএম মাগরিব বিন আফাজ সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *