👁 481 Views

দিনাজপুর সদরের নব-নির্বাচিত এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে বাশিস এর পক্ষ থেকে ফুলেল সংর্বধনা

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ ১৪ ফেব্রুয়ারী শনিবার বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বড়বন্দর, দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে “জনতার মেয়র থেকে জনতার নব-নির্বাচিত দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য” ও দিনাজপুর পৌরসভার সাবেক ৩ বারের জনপ্রিয় মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল(বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বড়বন্দর, দিনাজপুর জেলা কমিটির সভাপতি মোঃ নেজামুল ইসলাম ও বাশিস জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে সমিতিরি সদস্যর নব-নির্বাচিত দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলকে ফুল দিয়ে তার বাড়ির সামনে আনুষ্ঠানিকভাবে সংবধনা প্রদান করা হয়েছে। এসময় সমিতির সদস্য বাংলা স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক আক্তারুল ইসলাম রাঙ্গা ও ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মোঃ শাহ আলমসহ অনান্যা শিক্ষকরা উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলে আমি শিক্ষকদের সম্মান করে আসছি। শিক্ষরা মানুষ গড়ার কারিগর। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের সন্তানরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠছে। যেকোনো সমস্যা আমি তাদের পাশে ছিলাম এবং থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *