কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ ১৮ ফেব্রুয়ারী বুধবার সুইহারীস্থ এনজিও ফর পাবলিক হেলথ এর হলরুমে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জে এস কে এস) এর আয়োজনে জিএফএ কনসালন্টিং গ্রুপ এর সহযোগিহতায় নাগরিকতা-সিভিল এনগেজমেন্ট ফান্ড (সিইএস) ইম্পাওয়ার প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানকারী সংস্থার সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জে এস কে এস এর নির্বাহী পরিচালক মোস্তাফা কামালের সভাপতিত্বে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার রওনাকুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুকুনুজ্জামান মন্ডল। প্রজেক্ট ম্যানেজার হারুন-অর-রশিদ এর সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেয় সদর সমাজসেবা অফিসার গোলাম আজম, বিরল উপজেলা সমবায় অফিসার রাজিউদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের প্রস্তুতি হালদার, হরিজন জনগোষ্ঠীর অধিকার কেন্দ্রের সভাপতি হরিদেব বাসফোর, আদিবাসী নেতা রবিন মাড্ডি। বক্তারা বলেন প্রান্তিক আদিবাসী ও দলিত সম্প্রদায়ের প্রবেশাধিকার করার সমান সুযোগ লাভ করার এমন একটি পরিবেশ তৈরী করতে হবে যেখানে জাত পাতের কোনো বৈষম্য থাকবে না। আদিবাসী এবং দলিত নারীদের দক্ষতা বৃদ্ধি করার মধ্য দিয়ে এসডিজি ৮ অর্জনে ভূমিকা রাখবে যা তাদের কর্ম সংস্থান এবং অর্থনৈতৃক সুযোগ বাড়বে। উক্ত সমন্বয় সভায় জিও- এনজিও, দলিত-আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । সার্বিক তত্বাবধায়নে ছিলেন জেএসকেএস এর ইম্পাওয়ার প্রজেক্টের টেকনিক্যাল স্পেশালিস্ট মর্জিনা রুপা ও প্রজেক্ট অফিসার সাইফুল আলম।