👁 131 Views

হিলি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলে সরকারী কাজে বাধা ও হামলায় আহত সিপাহী : থানায় মামলা

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের হিলি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলে সরকারীকাজে বাধা দিয়ে সন্ত্রাসী হামলায় আহত সিপাহী জুয়েল রানা। এ ব্যাপারে হাকিমপুর থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তৎপরতা অব্যাহত রেখেছেন।

১৩ মার্চ জানতে চাইলে, হামলায় আহত সিপাহী জুয়েল রানা জানান, তিনি ডাক্তারের পরামর্শে বিশ্রামে রয়েছেন। আঘাতের ব্যথা তাকে কাহিল করছে, তিনি আরও বলেন- সরকারী কাজে বাধা ও হামলার বিষয়টি উধ্বর্তন কতৃপক্ষ গুরুত্বসহ দেখছেন।
হিলি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সিপাহী জুয়েল রানা বাদী হয়ে হাকিমপুর থানায় এজাহার দিয়েছেন। হাকিমপুর থানার ওসি জাকির হোসেনের স্বাক্ষরে মামলাটি রজু করে। মামলা নং-৮, তারিখ ১০/০৩/২৬, ধারা১৪৩/৩৪১/৩৩২/৫০৬(২)/৩৪/৩৫৩ ।
এজাহার সূত্রে জানা যায়, দিনাজপুরের হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের চঞ্চল (২৯), হোসেন(৪০), লিটন(৩০), দক্ষিন বাসুদেবপুর গ্রামের আরিফ (৩০) সহ অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেন সিপাহী জুয়েল রানা। ঘটনার বিবরন ১০ মার্চ দুপুর ২টার দিকে আইসিপি চেকপোস্ট কাস্টমস গোয়েন্দার চোখ ফাকি দিয়ে সন্দেহজনক দালাল কর্তৃক ব্যাগেজ সুবিধার বহির্ভূত কিছু মালামাল নিয়ে যেতে দেখে সিপাহী জুয়েল রানা তাদের সাথে থাকা মালামালগুলো কাস্টমসে চেকিংয়ের জন্য হস্তান্তর করে। সিপাহী জুয়েল রানা মালামালগুলো কাস্টমসে জমা দিয়ে বের হয়ে আসলে এজাহারনামীয় সহ অজ্ঞাতনামারা এসে তর্কাতর্কি শুরু করে। এসময় সিপাহী জুয়েল রানা সরকারী কাজে বাধা প্রদান থেকে বিরত থাকতে বলায় তারা সন্ত্রাসী হামলা করে, এতে তিনি আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *