👁 480 Views

২৯ বিজিবির সীমান্তে অভিযান চালিয়ে মাদক আটক

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: 

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক চোরাচালন অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯০ হাজার ৫ শত টাকা মাদকদ্রব্য আটক করেন।

 বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও ৪৭ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৯০,৫০০/- (নব্বই হাজার পাঁচশত) টাকা।

এ ব্যাপারে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্তে আমাদের অভিযান অব্যহত রয়েছে। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে কেউ চোরাচালান সহ রাষ্ট্রবিরোধী কোন কার্যক্রম চালালে কাউকে ছাড় দেওয়া হবে না।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *