প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ১০:১৯ এ.এম
নবাবগঞ্জের ৬টি ঘোড়া জবাই করে মাংস ঢাকায় পাচারের চেষ্টা : আটক ৩ জনের ১ বছরের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি :
দিনাজপুরে নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তিনজনকে আটক করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ঘটনাস্থল থেকে ১২ মন ঘোড়ার মাংস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মাংসগুলোকে মাটিতে পুতে নষ্ট করা হবে বলে জানিয়েছেন।
৩ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় উপজেলার গাজীপুর সুপারি বাগানে এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান তাদের এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন,আব্দুল্লাহ, রুবেল, রবিউল তাদের বাড়ি নেত্রকোনা, নীলফামারি ও রংপুর জেলায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিল্লুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ৬টি ঘোড়ার জবাই করা মাংস জব্দ করা হয়। এর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিল্লুর রহমান অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন, তারা মাংশগুলো ঢাকায় পাঠাত।
দিকে স্থানীয়রা ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির তীব্র ক্ষোভ প্রকাশ করেন । তারা জড়িতদের সহযোগিদের ও কঠোর শাস্তি দাবী করেছেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.