প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ৬:০৮ পি.এম
সমাজকল্যাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: জাভেদ হোসেন: রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন

মোরশেদ মানিক :
সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. ডা. জাহিদ হোসেনের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ডা: মো: জাভেদ হোসেন (কোডনং ১২৬২৫৮)। তিনি এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে সহকারী অধ্যাপক(এ্যানেসথেসিওলজি) পদে দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত ৮ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপন ( নম্বর;- ০৫.০০.০০০০.০০০.১৩৮.১৯.০০০৩.২৬.৩১৪) মাধ্যমে এ তথ্য জানা গেছে
প্রজ্ঞাপন উল্লেখ রয়েছে, মাননীয় মন্ত্রী জনাব আবু জাফর মো: জাহিদ হোসেন যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা ডা: মো: জাভেদ হোসেন-কে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিনএ নিয়োগ আদেশ কাযকর থাকবে।
প্রসংগত : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. ডা. জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য । তিনি এলাকায় ডা. এজেডএম জাহিদ হোসেন নামে অধিক পরিচিত। দিনাজপুর জেলার ( বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট ) ৪ উপজেলা নিয়ে দিনাজপুর-৬ আসন গঠিত।
ডা. জাহিদ হোসেনের নেতৃত্বে দিনাজপুর-৬ আসনের ৪ উপজেলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের কয়েকটি টিম নিয়ে ডা: মো: জাভেদ হোসেন দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবাই নিজেকে নিয়োজিত রাখায় এলাকার অসহায় রোগীগুলো সন্তুষ্টি প্রকাশ করেছেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.