প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৯:৫৪ এ.এম
নবাবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ: সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি

মোরশেদ মানিক :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
২৪ এপ্রিল বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক বিষয়ক মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মন্ত্রী ডা: জাহিদ হোসেন বিভিন্ন সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাসানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী, বাইসাইকেল বিতরণ এবং অস্বচ্ছল কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করেন।সকল অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক ইকবাল হোসেন।
এ সময় বিরামপুর সার্কেলের সহকারী এসপি হারিছ উদ্দিন,নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিন্টু দে,উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তীসহ উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.