প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৪:২৭ পি.এম
বিরলে পুষ্টিকর খাবার প্রস্তুত, স্বাস্থ্যসম্মত রান্না পদ্ধতি এবং খাদ্য সংরক্ষণ বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত

আতিউর রহমান, বিশেষ প্রতিনিধি :
বিরলে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৬ উপলক্ষ্যে যুব ও নারী কৃষকদের নেতৃত্বে স্থানীয় ও মৌসুমি উপকরণ ব্যবহার করে পুষ্টিকর খাবার প্রস্তুত, স্বাস্থ্যসম্মত রান্না পদ্ধতি এবংখাদ্য সংরক্ষণ বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী পরিচালনা করা হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি,আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রস্তুত, স্বাস্থ্যসম্মত রান্না পদ্ধতি এবং খাদ্য সংরক্ষণ বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী করা হয়।
বুধবার উপজেলার ০৩ নং ধামইর ইউনিয়নের গিরিধরপুর গ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল-২০২৬) উপলক্ষ্যে কমিউনিটি পর্যায়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও কার্যকরপদক্ষেপ গ্রহণের লক্ষ্যে যুব ও নারী কৃষকদের সক্রিয় অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক, রংপুর অঞ্চলের আঞ্চলিক প্রকল্প কর্মকর্তা রাশেদুল আলম, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, বাংলাদেশ পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (ইওজঞঅঘ) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ছাদেকুল ইসলাম,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জি¦ময় সরকার, গেইন এরপ্রোজেক্ট অ্যাসিস্টেন্ট সামিহা ইসরাত সিলভিয়া, নিরাপদ খাদ্য পরির্দশক সুমঙ্গল রায়,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা আফজালুর রহমান, এএইচএম গোলাম কবীর, মতিউর রহমান এবং গেইন এর প্রতিনিধিবৃন্দ।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.