প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ৫:৪২ পি.এম
দিনাজপুরে বাণিজ্য মেলার উদ্বোধন করলেন : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

মোঃ নাজমুল ইসলাম (মিলন) বিশেষ প্রতিনিধি : দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২মে শনিবার সন্ধ্যায় দিনাজপুর বড় মাঠে ১৯তম দিনাজপুর বাণিজ্য মেলা ২০২৫-২৬ শুভ উদ্বোধন করেন মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন করেছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন- ফেস্টুন,ফিতা কেটে ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি। উদ্বোধন শেষে মেলা মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
দিনাজপুর চেম্বারের পরিচালক শামীম কবির অপু এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, মোঃ মনজুরুল ইসলাম এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এড মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির আহবায়ক ও দিনাজপুর চেম্বারের পরিচালক মোঃ রাহবার কবির পিয়াল। শুভেচ্ছা বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সকল পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.