প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ৯:২৭ এ.এম
ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বিশেষ প্রতিনিধি :
২০২৫-২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদশ (পার্টনার) প্রকল্পের আওতায় পাটচার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলবাড়ী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপপরিচালক মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটনার মনিটরিং অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। এছাড়া স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ মোস্তাফিজ এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।
বক্তারা বলেন, পাটসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন এবং মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.