প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৬, ৩:০৫ পি.এম
চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদারী অথবা টাকার বিনিময়ে কোন কাজ করাকে প্রশ্রয় দেয়া হবে না : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন

মোরশেদ মানিক :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এজেড এম জাহিদ হোসেন বলেছেন- চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদারী অথবা টাকার বিনিময়ে কোন কাজ করাকে প্রশ্রয় দেয়া হবেনা। এ বিষয়ে বিএনপি নেতাদের আরো সচেতন হতে হবে। মাদকের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
বুধবার বিকেল ৫টা টায় বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ এবং এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ফ্যামেলী কার্ডের জন্য কারো কাছে ধর্না দিতে হবে না। মাদক নিয়ন্ত্রনে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান মন্ত্রী ডা: জাহিদ হোসেন। শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দেন, শুধু শিক্ষকদের উপর দায় চাপালে হবে না।
বিরামপুর উপজেলার ৫৮ জন দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি, ২৩টি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ২০ জনের মাঝে জিআরের চাল বিতরণ করেছেন।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেল এএসপি হারেছ উদ্দিন, ওসি সাইফুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান সহ সরকারী দপ্তরের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা,বিরামপুর উপজেলা শাখার সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.