প্রিন্ট এর তারিখঃ জুন ৯, ২০২৬, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৬, ২:২৪ পি.এম
ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী॥

মোঃ আফজাল হোসেন, (ফুলবাড়ি) দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে কড়া নজরদারী| ভারতে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও ভারতীয় নাগরিকেরা বাংলা ভাষী হওয়ায় বাংলাদেশে জোর করে পাঠানোর চেষ্টা করছে| তারা সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে এ কার্যক্রম চালাচ্ছে| ইতিমধ্যে তারা গত কয়েকদিনে দিনাজপুরের হিলি, পঞ্চগড়, ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে নারী, পুুরুষ ও শিশুদেরকে জোর করে পুশইন করছে বিএসএফ| তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান ও বাঁধার মুখে পুশইন করতে পারেনি বিএসএফ| এসব কারণে ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় কড়া নজরদারী রেখেছেন, যাতে করে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ কোনো ভাবে অবৈধ্য পন্থায় জোর করে ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠাতে না পারে|
ফুলবাড়ী ২৯ বিজিরি অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) সাথে গতকাল সোমবার যোগাযোগ করা হলে তিনি জানান সীমান্তে বিজিবি কড়া নজর রাখছেন| যাতে করে ভারতীয় কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে , সেই সাথে চোরাচালান দমনে কঠোর অভিযান চালানো হচ্ছে| সীমান্ত রক্ষায় তিনি অটোল রয়েছেন| সার্বভৌমত্ব রক্ষায় এক ইঞ্চি জায়গা কোনো ভাবে ভারতকে ছেড়ে দেওয়া হবে না| তিনি দায়িত্বভার পাওয়ার পর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন|
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.