
মোরশেদ মানিক :
শিক্ষকগনই আমাদের দিক নির্দেশনা দিবেন এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেনের সহধর্মিনী ডাঃ শরিফা করিম স্বর্ণা ।
২৪ জুন বুধবার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ডিগ্রী কলেজ ও দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাবেশে তিনি এমনটাই বলেছেন।
দাউদপুর ডিগ্রি কলেজের এই অনুষ্ঠানটি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ জাহিদ হোসেনের সহধর্মিনী ডাঃ শরিফা করিম স্বর্ণা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলেজটির পরিচালনা কমিটির সভাপতি এবং বিএডিসি (সেচ)এর উপ-প্রধান প্রকৌশলী মাহাবুব আলম ডাবলুর সভাপতিত্বে অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ হয়েছে।
[video width="848" height="478" mp4="https://positivebd24.news/wp-content/uploads/2026/06/৪.mp4"][/video]
উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু , দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি (ভার:) তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক (ভার:) এবং প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য ইকবাল হোসেন, দাউদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম সহ অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীগন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ জাহিদ হোসেনের সহধর্মিনী ডাঃ শরিফা করিম স্বর্ণা প্রতিষ্ঠান দুটিতে বৃক্ষ রোপন করেন এবং মন্ত্রী ডা: জাহিদ হোসেনের পক্ষ থেকে প্রতিষ্ঠান গুলোর উন্নয়নে নিজেও অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিক্ষাথীদের মাঝে উপহার বিতরন করেন। শিক্ষকদের সাথে পৃথক ভাবে ঘরোয়া বৈঠক করে শিক্ষকদের পরামর্শ গুলো শুনেন।