প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৬, ৩:৫৮ পি.এম
দিনাজপুরের কান্তজীউ মন্দির সম্প্রীতির এক অপূর্ব নিদর্শন : অপর্ণা রায় দাস

রোস্তম আলী কাহারোল (দিনাজপুর)প্রতিনিধি:
প্রায় চারশত বছরের পুরোনো ঐতিহাসিক কান্তজীউ মন্দিরকে ঘিরে দিনাজপুরসহ সারা বাংলাদেশের সম্পৃতির এক বড় নিদর্শন। যারা ধর্ম নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের দিনাজপুর থেকে শিক্ষা নেয়া উচিত।
বিএনপি'র প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় একদল পূর্ণ্যার্থীদের নিয়ে আজ কান্তজীউ মন্দির দর্শন করতে এসে একথা বলেন।
কেন্দ্রীয় বিএনপি'র দায়িত্ব পালনের পাশাপাশি শ্রী শ্রী রমনা কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন অপর্ণা রায়।পরিদর্শনকালে অপর্ণা রায় মন্দিরের টেরাকোটা শিল্প, প্রাচীন স্থাপত্যশৈলী ঘুরে ঘুরে দেখে মন্দিরের পুরোহিতের পূজা অর্চনার মাঝে ভক্তি প্রদর্শন করেন। সফরসঙ্গীরাও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে কান্তজীউ মন্দিরের ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার(৩ জুলাই ২০২৬) সকালে সাড়ে ৯টায় তিনি কান্তজীউ মন্দিরে পরিদর্শনে আসলে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম অপর্ণা রায়কে ফুললে স্বাগত জানান। সফর সঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক সদস্য সুভাষ চন্দ্র দাস।
এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রভাস চন্দ্র রায়, কাহারোল থানা অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) শ্যামল চন্দ্র বর্মন,দিনাজপুর রাজ দেবোত্তর এসেস্টের এজেন্ট রনজিত সিং সহ কান্তজির মন্দির কমিটি, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.