প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৮:০৯ এ.এম
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

মোঃ আশরাফুল আলম, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুরে অবস্থিত থাউজেন্ড ডেইস ডট লাইফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর ৩ য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর দুইটার দিকে হসপিটাল চত্বরে এই আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হোকন অরল্ড গুলব্রান্ডসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মশিউর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ।এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালে এমডি মোস্তাফিজুর রহমান,পরিচালক রনি চৌধুরী, পরিচালক সাগরিকা চৌধুরীসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।হাসপাতাল পরিদর্শন করে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করে বলেন গ্রামীণ পর্যায়ে সুন্দর একটি হাসপাতাল নির্মাণ হয়েছে,আশা করি এই হাসপাতালে গরিব অসহায় মানুষ সঠিক সেবা পাবে।আলোচনা সভা শেষে হাসপাতাল চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় মেডিকেল ক্যাম্পে শতাধিক অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।অনুষ্ঠানের বিষয়ে রনি চৌধুরী বলেন গরীব অসহায় মানুষকে স্বল্প মূল্যে ভালো সেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা এই প্রতিষ্ঠান করেছি, আপনারা আমাদের ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিবেন, যদি কোন পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা অসহায় মানুষদের সঠিক সেবা প্রদান করতে চাই।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.