প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৮:০৭ এ.এম
নবাবগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে হামিদা -বশরত কিন্টারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল

মো. মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ১০ বছরের বেশি সময় ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হামিদা-বশরত কিন্টারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল।
এ স্কুলটি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে ৭ কিলোমিটার দূরে হাতিশাল নতুন বাজারে অবস্থিত। শিক্ষার আলো ছড়ানোর জন্য স্কুলটি প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে। বর্তমানে এ স্কুলে প্রায় ১০৫ জন শিক্ষার্থী, ৫ জন শিক্ষক- শিক্ষিকা রয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি আয়োজিত ২০২৬ সালে বিভিন্ন শ্রেণিতে মোট ৯ জন বৃত্তি পেয়েছে। তার মধ্যে ৬ জন ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে।
বিদ্যালয়টি যেন বাতিঘর হয়ে পথ দেখিয়ে চলেছে শিক্ষার্থীদের।এই বিদ্যালয়ে ৭টি শ্রেণী কক্ষ ও অফিস কক্ষ রয়েছে ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সুবিধার্থে রয়েছে একটি খেলার মাঠ।
হামিদা -বশরত কিন্টারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মাওলানা মো. জাহিদুল ইসলাম বলেন, “শিশুদের জন্য সুন্দর ও আনন্দঘন পরিবেশে শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমানে অভিভাবকদের মধ্যে মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রতি আগ্রহ বেড়েছে। আমরা শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিক শিক্ষা ও সৃজনশীলতা বিকাশেও গুরুত্ব দিচ্ছি।”
স্কুলের প্রধান শিক্ষক বলেন মো.মিনহাজুল ইসলাম বলেন, শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে আমরা বদ্ধপরিকর।
স্থানীয়রা জানান, বর্তমানে আমাদের কাছাকাছি ভালো পরিবেশে কিন্ডারগার্টেন থাকায় অনেকে তাদের সন্তানদের এই প্রতিষ্ঠান ভর্তি করাচ্ছে।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.