প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ৪:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ৩:২১ পি.এম
হাকিমপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা : নগদ অর্থ ও উপহার প্রদান

হিলি প্রতিনিধি:
হাকিমপুর উপজেলা পরিষদে অবস্থিত উপজেলা পরিষদ আদর্শ বিদ্যানিকেতন ২০২৫ সালে বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষা বোর্ডের অধীনে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ প্রদান,সনদপত্র বিতরণ,ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এইচ এম আওলাদ মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাহী বিক্রম চাকমা উপজেলা নিবাহী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন,উপজেলা প্রকল্প অফিসার মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক অফিসার সাখাওয়াত হোসেন, এটিও রুহুল আমিন,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর মিলন প্রমুখ।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.