প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ৩:৪০ পি.এম
বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহর উল্লাস মোড়ের জামায়াত কার্যালয়ের সামনে ৩ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৫ টায় আলোচনা সভা শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উত্তর শাখার সভাপতি মোঃ সোহানুর রহমান সুমন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তরের সাবেক সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম ও মোঃ রেজাউল করীম ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ রাশেদুন নবী বাবু।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর শাখার সেক্রেটারি মোঃ মমিনুল ইসলাম।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের গণরায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। আলোচনা সভা শেষে একটি গণমিছিল বীরগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.