প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৬, ১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ১:৫৮ পি.এম
নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষ রোপণ ও পরিচ্ছনা কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা ডাকবাংলো চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন।
বক্তরা বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.