প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ১১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৬, ৩:৪৩ পি.এম
শহরের চারুবাবুর মোড় সংলগ্ন ফুডি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কন্সফারেন্স হল উদ্বোধন

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ৩০ আগস্ট রোববার দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে অত্যাধুনিক ও মানসম্মত নিরাপদ খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ফুডি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কনফারেন্স হল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ে ডাচ্-বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাকের ওপর দ্বিতীয় তলায় মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
উদ্বোধনকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, বিশিষ্ট সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব আবু বক্কর সিদ্দিক বলেন, দিনাজপুরবাসীর জন্য নিরাপদ, সুস্বাদু ও আধুনিক মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যেই ‘ফুডি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কনফারেন্স হল’-এর যাত্রা শুরু হয়েছে।
তিনি বলেন, এখানে বাংলা খাবার, চাইনিজ খাবার, কাচ্চি বিরিয়ানিসহ বিভিন্ন ধরনের সুস্বাদু ও মানসম্মত খাবার পাওয়া যাবে। পাশাপাশি বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, আকিকা, অন্নপ্রাশন, সেমিনার এবং অফিসিয়াল মিটিং-সিটিংসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে।
তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের নিয়ে মনোরম পরিবেশে খাবার উপভোগ করার জন্য দিনাজপুরবাসীকে প্রতিষ্ঠানটিতে আসার আমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানের জুসবার কর্নারে পাওয়া যাবে বিভিন্ন ধরনের জুস।
খাবার অর্ডার ও সরবরাহের জন্য ০১৭৮৭১৫৮৫৮৬২ নম্বরে প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.