প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ১২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:১৫ পি.এম
প্রকল্প অবহিতকরণ সভায় বিরল ইউএনও রেজাউল ইসলাম টেকসই জীবিকা ও বাজার সংযোগ এর মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ বিরল উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম বলেছেন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য নারীদের স্বাবলম্বি হতে হবে। বিশেষ করে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত অনাগ্রস্বর নারীদের এ ব্যাপারে সচেতন হতে হবে। টেকসই জীবিকা ও বাজার সংযোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে।
২ সেপ্টেম্বর বুধবার বিরল উপজেলা সম্মেলন কক্ষে ফেইম “টেকসই জীবিকা ও বাজার সংযোগ এর মাধমে নারীর রুপান্তরমূলক অর্থনৈতিক ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সভায় সভাপতিত্ব করেন ভাবনা সমাজ ও মানবিক বিকাশ এর নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মুস্তাফিজুর রহমান। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম। সভায় কড়া সম্প্রদায়ের নারী ও ওরাও সম্প্রদায়ের উপকারভোগী এবং স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালকের ভূমিকা পালন করেন ফেইম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নাজমিন বেগম। সভায় সভাপতির বক্তব্যে ভাবনা সমাজ ও মানবিক বিকাশ এর নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে তাদের দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে হবে। এব্যাপারে আমরা তাদের পাশে আছি। উন্নয়ন মূল ¯্রােতধারায় পিছিয়ে পড়া নারীদের সম্পৃক্ত করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব বলে আমাদের বিশ্বাস।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.