প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১২:৩১ পি.এম
হাকিমপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুরে পুলিশের পৃথক অভিযানে জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে হাকিমপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—হাকিমপুর পৌরসভার উত্তর বাসুদেবপুর এলাকার রাজু মিয়ার ছেলে ফনি মিয়া (২২) এবং উপজেলার সাতকুড়ি এলাকার ইয়াসমিন আলীর ছেলে মোজাম হোসেন ওরফে মোজাম্মেল হক (৪৮)।
পুলিশ জানায়, ফনি মিয়ার বিরুদ্ধে জিআর মামলা নং-৯/২৬ এবং মোজাম হোসেন ওরফে মোজাম্মেল হকের বিরুদ্ধে মাদক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওয়ারেন্ট রয়েছে। যার জিআর মামলা নং-৮১/১৪।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার গভীর রাতে তার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.