প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১১:৫৫ এ.এম
ঢাকা টু রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরে ১১ দলীয় ঐক্য -এর শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা টু রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুরে ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার বিকেল ৪ টায় ১১ দলীয় ঐক্য -এর শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ দলীয় ঐক্যের শুভেচ্ছা মিছিলটি স্টেশন রোড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশন চত্বরে সমবেত হয়।
মিছিল পূর্বে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাওলানা সিরাজুস সালেহীন-এর সভাপতিত্বে এবং শহর শাখার সেক্রেটারি কামরুল হাসান রাসেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মোঃ তৈয়ব আলী, ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল ইসলাম, জেলা জাগপার সভাপতি ইমরুল কায়েস রুপম, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক মোঃ রেজাউল ইসলাম, এনসিপি জেলা শাখার যুগ্ন আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মোঃ কামরুজ্জামান সহ জেলা ১১ দলীয় ঐক্য এর নেতৃবৃন্দ।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.