প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১২:৫১ পি.এম
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২ জন

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩২ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, খুলনা বিভাগে ২৫৮ জন, বরিশাল বিভাগে ১৭৭ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।
চলতি বছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৩৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৭৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৩২ জন। চলতি বছরে এ যাবত মোট ৫৬ হাজার ৭০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.