প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:৩৪ এ.এম
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির আদর্শ কলেজপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ অহেদুল ইসলাম গংদের হামলায় মারপিটের ঘটনায় মোঃ মেহেদী হাসান হিরার সংবাদ সম্মেলন। গতকাল সোমবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে মাদক ব্যবসায়ী অহেদুল ইসলাম গংদের হামলা ও মারপিটের ঘটনায় ভুক্তভোগী মেহেদী হাসান হিরা ও তার পরিবার ন্যায় বিচারের আশায় সংবাদ সম্মেলন করেন।
মোঃ মেহেদী হাসান হিরা সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরে বলেন, শিবনগর ইউপির রাজারামপুর আদর্শ কলেজপাড়ায় গত ১০/০৯/২০২৬ ইং তারিখে একই গ্রামের মাদক ব্যবসায়ী বুদু মিয়ার পুত্র মোঃ অহেদুল ইসলাম, মোঃ আজিজুল ইসলামের পুত্র মোঃ লাবু ও মোঃ বুদু মিয়ার পুত্র মোঃ অবাইদুল ইসলাম গংরা গ্রামে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদক বেচা কেনা করে । তার মাদক বিক্রয়ের বিষয়ে বাঁধা দিতে গেলে তারা দলবদ্ধ হয়ে আমাকে ও আমার শ^াশুড়ি মোছাঃ নারগিছ বেগম এবং আমার সাথে থাকা মোছাঃ লাভলী বেগম ও নারগিছ বেগমের মেয়ে ভাবনা আক্তার কে উল্লেখ্য ব্যক্তিরা রড ও লাঠিসোটা নিয়ে এসে এলোপাতাড়ি মারপিট করে ও গুরুতরো জখম করে। একইভাবে মোছাঃ নারগিছ বেগমকেও মারপিট করে। মাদক বিক্রেতা মোঃ অহেদুল ইসলাম ঐ এলাকায় ত্রাস সৃষ্টি করে দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশাজাতীয় মাদক বিক্রি করে আসছে। স্থানীয় প্রশাসন এই ঘটনায় জানার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি তাদের মারপিটে আহত অবস্থায় সুস্থ হয়ে সংবাদ সম্মেলন করছি। গ্রামটিতে মাদকের হাটবাজার বসিয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা তার খপ্পরে পরে ধ্বংস হয়ে যাচ্ছে। এই অবৈধ মাদক বিক্রেতার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে মোছাঃ নারগিছ আক্তার বলেন সংবাদ সম্মেলনে বলেন, আমার জামাই ও মেয়ে এবং আমার পরিবারকে মারপিট করে আহত করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাদক বিক্রি বন্ধ ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং প্রশাসনের কাছে ন্যায় বিচার পেতে সংবাদ সম্মেলন করছি আমরা।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.